মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

বাংলাদেশের সাথে মৈত্রী না রাখার হুমকি বিজেপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Dilip-ghosh copyআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশের সাথে মৈত্রী টিকবে না বলে হুমকি দিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের কোলকাতায় বাংলাদেশে সংখ্যালঘু হত্যার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে ওই হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত আটকে দেয়া ও মৈত্রী এক্সপ্রেসও বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেন বিজেপির এই নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও রক্তের বিনিময়ে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না। প্রতিদিন বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে। এ জিনিষ চলতে পারে না। সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ না হলে মৈত্রী বন্ধ করে দেয়ার জন্য যা করতে হয় তা করব। সীমান্ত অবরুদ্ধ করে দেব। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ততদিন ভাল থাকবে যতদিন হিন্দুরা ওখানে ভালো থাকবেন।’

ভারতের বর্তমান সরকার হিন্দুদের প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে তিনি বলেন, এই সরকার শুধু বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও হিন্দুদের উপর অত্যাচার হলে তা মুখ বুজে সহ্য করবে না।’

বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে বিজেপি সীমান্তবর্তী জেলাগুলোতে একনাগাড়ে আন্দোলন কর্মসূচি তৈরি করেছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ