মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মাওলানা মুহিউদ্দীন খানের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malysiha1মায়লয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় মাওলানা মুহিউদ্দীন খান রহ. স্মরণে দু’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিংশ শতাব্দীর মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দা’ওয়াহ, ইসলাহ ও সেবামূলক সংগঠন- ‘রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী সাংবাদিকতার কিংবদন্তী মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর বহুমুখী অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানান বক্তাগণ।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ এ্যাসিস্টেন্ট, লেখক ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর দীর্ঘ সান্নিধ্যধন্য প্রখ্যাত আলেমেদীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবর রহমান পেশওয়ারী।

স্মৃতিচারণমূলক আলোচনা পেশ করেন মারকাযুল কুরআন ওয়াল হিকমাহ, ঢাকা’র পরিচালক মাওলানা মুহাম্মদ ইসহাক খান, কুয়ালালামপুর চায়না টাউন মসজিদের ইমাম মাওলানা হাবীবুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক ও রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ মালয়েশিয়া শাখার দায়িত্বশীল মাওলানা মাহমূদুল হাসান, খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রব ও আন্তর্জাতি ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার শিক্ষার্থী মুহাম্মদ আলীমুল ইসলাম প্রমুখ।

malysiha2

মাহফিলে বক্তাগণ দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহ’র জন্য মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর বহুমুখী অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দানের দাবি জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ