মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ইসলামবাগের ছাত্রদের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islambagদিদার শফিক : বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাক অনুষ্ঠিত ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জামেয়া ইসলামিয়া ইসলামবাগের ১২জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে এবং ২৪জন শিক্ষার্থী মুমতাজ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাদরাসার কর্তৃপক্ষ।

জামেয়া ইসলামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফেন্দী কৃতকার্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি দায়িত্বশীল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের ভাল ফলাফলে আমি আনন্দিত। যুগোপযোগী শিক্ষা ও শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সতর্কদৃষ্টি , শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক অধ্যবসায়ে এ সফলতা অর্জিত হয়েছে। জামেয়ার শিক্ষাকার্যক্রমে যারা আর্থিক সহযোগিতা দিচ্ছেন তারাও আমাদের এ সফলতার অংশীদার।’

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ