মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

media-release_133690স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতা ২০১৬ রাজারবাগ পুলিশ লাইনস্ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আইজিপি এ কে এম শহীদুল হক রাজারবাগ পুলিশ লাইনস্ মসজিদে আযান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

আযানে ২৫ জন প্রতিযোগীর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ সাইফুল ইসলাম প্রথম স্থান, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর কনস্টবল মোঃ আরিফুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন।

কেরাতে ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর কনস্টবল মোঃ আরিফুর রহমান প্রথম, কিশোরগঞ্জ জেলা পুলিশের নায়েক মোঃ মির্জা আল-ফরিদ দ্বিতীয়, এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টবল মোঃ মজিবুর রহমান তৃতীয় হয়েছেন।

পুলিশ কনস্টবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যায়ের পুলিশ সদস্যদের জন্য ১৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘নৈতিক চরিত্র ও সমাজ গঠনে রোজার ভ’মিকা শিক্ষা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১০জন প্রতিযোগিতা করেন। প্রতিযোগীদের মধ্যে ঝালকাঠি জেলা পুলিশের কনস্টবল মোঃ আতিকুর রহমান প্রথম, ৫ম এপিবিএন’র এএসআই(নিরস্ত্র) মোঃ মুরাদুর রহমান দ্বিতীয় এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নায়েক মোঃ ওমর ফারুক তৃতীয় হয়েছেন।

অনুষ্ঠানে আযান ও কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীগণ আযান ও কেরাত শুনান।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও ডিআইজি মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ আবুল কাশেমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস