বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজানের শেষ দশদিনের ইবাদত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhammadআব্দুল্লাহ মুহাম্মাদ যুবায়ের : হজরত আয়েশা রা থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশক শুরু হলে রাসুল সা. নিজে সারা রাত ইবাদত করে কাটাতেন এবং পরিবারের লোকদেরও ঘুম থেকে তুলে দিতেন। এ সময় তিনি ইবাদতের কঠোর অনুশীলনের জন্য নিজের মধ্যে শক্তি ও উৎসাহ সৃষ্টি করতেন। সহিহ মুসলিম, ইতেকাফ অধ্যায়

আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যে কঠোর সাধনা করতেন অন্য কোনো সময় তিনি এতটা করতেন না। সহিহ মুসলিম, ইতেকাফ অধ্যায়)

প্রথম হাদিসটি বিশ্লেষণ করলে দেখা যায়-

১। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করে কাটাতেন। অতএব বলা যায়, যাদের শরীর সুস্থ এবং সারা রাত জেগে থাকলে শারীরিক কোন সমস্যা হওয়ার সম্ভাবনাও কম তাদের জন্য রমজানের শেষ দশদিন সারা রাত জেগে ইবাদত করা উত্তম।

২। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের ঘুম থেকে তুলে দিতেন। এ অংশের মাধ্যমে দুটা শিক্ষা আমরা নিতে পারি।

১। রমজানের শেষ দশদিন নিজে নিজে ইবাদত করলেই হবে না বরং পরিবারকেও ইবাদতে শামিল করাতে হবে।

২। যারা সারা রাত জেগে থাকতে পারেন না, তারা রাতের কিছুটা সময় ঘুমিয়ে নিবেন তারপর উঠে ইবাদত করবেন।

প্রথম ও দ্বিতীয় হাদিস উভয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশদিনে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি ইবাদত করতেন এবং ইবাদতের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতেন।

অতএব আমাদেরও উচিৎ রমযানের শেষ দশদিন অন্যান্য দিনের চেয়ে বেশি বেশি ইবাদত করা এবং ইবাদতে কঠোর হওয়া।

আল্লাহ তাওফিক দান করুন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ