মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মুহিউদ্দীন খানের ইন্তেকালে জামায়াতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jamat logoডেস্ক রিপোর্ট : দেশের শীর্ষ স্থানীয় আলেম এবং মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ বলেছেন, মাওলানা মুহিউদ্দীন খান বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম ছিলেন। দেশের বাইরেও তার আলেম হিসাবে খ্যাতি ছিল।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘বাংলাদেশে ইসলামী আদর্শের প্রচার ও প্রসারে তার অনন্য ভূমিকা দেশের তৌহিদী জনতা চিরদিন স্মরণ করবে। তিনি সবধরনের আলেম-ওলামাদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। এদেশের আলেম-ওলামা এবং ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক ছিলেন।’

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মুহিউদ্দীন খান ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন।

শনিবার এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ একথা বলেন।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ