মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

ঈদে ১৩ হাজার দরিদ্রকে অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

malyshia2আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ১৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ২০২ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) প্রদানের উদ্যোগ নিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা 'আশরাফ ওজদী দুসুকী বলেন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের সহস্রাধিক দরিদ্র শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্প গত ২২ জুন থেকে বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য দরিদ্র শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হচ্ছে।

মালয়েশিয়ায় ঈদুল ফিতর শুধুমাত্র ধর্মীয় ও সম্প্রদায়িকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই ঈদ সেদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়েছে। এই দিনে সেদেশের বসবাসকৃত চিন ও ভারতসহ অন্যান্য দেশের অধিবাসীরা এবং সেদেশের অন্যান্য ধর্মের অনুসারীরা উৎসব পালন করে থাকে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় বেশ কয়েক দিন সরকারি ছুটি থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এসকল অনুষ্ঠান এক মাস ব্যাপী অব্যাহত থাকে। -ইকনা

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ