মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

কিছু লোক রাজনৈতিক কারণে ফতোয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

masudঢাকা : এক লক্ষ আলিম, মুফতি ও আইম্মাদের ফতোয়ায় রাজধানীর কদমতলী থানার স্বাক্ষরকারী উলামায়ে কেরামকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। যারা সন্ত্রাস করছে তাদের সামনে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। মুমিনকে যেমন আল্লাহপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে তেমনি দেশের প্রতিও ভালোবাসা রাখতে হবে।

আজ ২৩ জুন বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা আয়োজিত আল কারীম তালিমুল কুরআন মিলনায়তনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের হোতা কিছু লোক ফতোয়া নিয়ে প্রশ্ন তোলার অপপ্রয়াস চালাচ্ছে জানিয়ে মাওলানা মাকনুন বলেন, নামধারী কিছু নেতা রাজনৈতিক কারণে ফতোয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

মাওলানা মোহাম্মদ শোআইবের সভাপতিত্বে ও মাওলানা ইহতেশামুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নাঈমুল ইসলাম প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর