মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

‘ফ্ল্যাট ও প্লট দুটোই পাবেন সাংসদরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sangshad-bhaban-inside_13261_113232 copyআওয়ার ইসলাম ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, সংসদ সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন বলে । আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

আজ সোমবা বাজেট আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী সহজ শর্তে সাংসদদের ফ্ল্যাট নেওয়ার প্রস্তাব করে বলেন, রাজউকের অধীনে প্রায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। সহজ শর্তে এসব অ্যাপার্টমেন্ট গ্রহণ করা যাবে। যেসব সংসদ সদস্য জমি চাইছেন, তাঁরা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করে অ্যাপার্টমেন্ট নিন।
তাঁর এই প্রস্তাবে নো নো বলে সমস্বরে প্রতিবাদ করে উপস্থিত সংসদ সদস্যরা প্লট দাবি করেন।

এ সময় মন্ত্রীকে কিছুক্ষণ চুপ থাকতে হয়। ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে আবার বক্তৃতা শুরু করে মন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, প্রায় ২ হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। চাইলে সাংসদেরা ফ্ল্যাট–প্লট দুটোই নিতে পারবেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ