মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মসজিদের কালেকশন; পিতা-পুত্র লাঞ্ছিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bicharনিজস্ব প্রতিনিধি : মসজিদের টাকা কালেকশনে গিয়েছিলেন এলাকায়। প্রবেশ করেছিলেন এক বাড়িতে। ঘটনাক্রমে বাড়িটি ছিল ফাঁকা। এই সুযোগে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিতা-পুত্রকে  একসঙ্গে কানে ধরিয়ে উঠবস করায় এলাকাবাসী।
ভয়ানক ও লজ্জাজনক ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার তানোর উপজেলায়। গত মঙ্গলবার আয়োজিত এক সালিশ বৈঠকে কঠোর গোপনীয়তায় পিতা সাবেক মেম্বর ওসমান আলী ও তার ছেলে মতিউর রহমানকে এই শাস্তি দেওয়া হয়। বৃহস্পতিবার ঘটনাটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।
জানা যায়, উপজেলার তালন্দ ইউপির সাবেক মেম্বর নারায়ণপুর গ্রামের বাসিন্দা ওসমান আলী ও তার ছেলে মতিউর রহমান প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মসজিদের সাহায্য চাইতে কামারগাঁ ইউপির পাড়িশো গ্রামের শফু মন্ডলের বাড়িতে যান। এসময় বাড়িতে কোনো লোকজন ছিল না। পরে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিতা-পুত্রকে আটকে রেখে মারপিট করা হয়। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিনের উদ্যোগে সালিশ বৈঠকে তাদের চুরির অপবাদ স্বীকারসহ প্রকাশ্যে চড়-থাপ্পড় দিয়ে পিতা-পুত্রকে একসঙ্গে ১০ বার কান ধরে উঠবস করতে বাধ্য করানো হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান বলেন, ঘটনাটি জানার পর তিনি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ আসার আগেই স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করার কথা বললে অভিযুক্তের স্ত্রী কান্নাকাটি শুরু করেন। ফলে স্থানীয় লোকজনের চাপে তাকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়।
তানোর থানার উপ-পরিদর্শক (এস.আই) শামসুল হক জানান, স্থানীয় লোকজন ও চেয়ারম্যান পুলিশ যাবার আগেই কথিত চোরের বিচার শেষ করেন। চেয়ারম্যানের সম্মান রক্ষায় তিনি তাদের আটক করেননি।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ