মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

সাংসদদের ঈদ বোনাস দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Parliament1433101223আওয়ার ইসলাম ডেস্ক : সংসদ সদস্যদের জন্য ঈদ বোনাসের দাবি জানিয়েছেন গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি বলেন, সবাই উৎসব বোনাস পেলেও সংসদ সদস্যরা তা পান না। এ সময় অন্য সাংসদরা টেবিল চাপড়ে তার এ দাবির প্রতি সমর্থন জানান

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

ডা. মো. ইউনুস আলী বলেন, ‘বিভিন্ন উৎসবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পান। কিন্তু আমরা কেন বোনাস পাই না? আমরাও বোনাস চাই। আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।’ তিনি আরও বলেন, প্রত্যেক সংসদ সদস্যের জন্য আগে যে ২০ কোটি থোক বরাদ্দ দেয়া হয়েছিল, তা দিয়ে এমপিরা এলাকার উন্নয়ন করেছেন। এখানে একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি বলে আমি বিশ্বাস করি।

এ সময় তিনি প্রত্যেক সংসদ সদস্যের জন্য একশ কোটি টাকা বরাদ্দেরও দাবি জানান।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ