বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুরআন নাজিলের সূচনা ০২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran copyওয়ালিউল্লাহ সিরাজ : আল্লাহপাক অন্যান্য কিতাবের মত কুরআনকেও একবারে নাজিল করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কেননা কুরআন একবারে নাজিল করার মত কোনো কিতাব নয়। অনুরূপভাবে এই কুরআনে প্রচলিত বইয়ের মত একই বিষয়বস্তুর ওপর ধারাবাহিক আলোচনাও করা হয়নি। কুরআন একটি অভিনব কিতাব। মহান আল্লাহ আরব দেশের মক্কা নগরীতে প্রথমে তাঁর এক বান্দাকে নবি করে পাঠালেন। নিজের শহর ও গোত্র (কুরাইশ) থেকে দাওয়াতের সূচনা করার জন্য। এরপরে তাঁকে নির্দেশ দিলেন, কাজ শুরু করতে। কুরআন নাজিলের প্রথম দিকে শুধু প্রয়োজনীয় বিধানই নবি সা. কে দেয়া হত। এ বিধান প্রধানত তিনটি বিষয়বস্তু সন্বলিত ছিল।

এক : নবিকে শিক্ষা দান। এই বিরাট ও মহান দায়িত্ব পালন করার জন্য তিনি নিজেকে কিভাবে তৈরি করবেন এবং কোন পদ্ধতিতে কাজ করবেন তা তাঁকে শিখিয়ে দেয়া হত।

দুই : যথার্থ সত্য সম্পর্কে প্রাথমিক তথ্যাবলি সরবরাহ এবং সত্য সম্পর্কে চারপাশের লোকদের মধ্যে যে ভুল ধারণাগুলো পাওয়া যেতো সংক্ষেপে সেগুলো খ-ন করা হত।

তিন : সঠিক কর্মনীতির দিকে আহবান। আল্লাহর বিধানের যেসব মৌলিক চরিত্র নীতির অনুসরণ মানুষের জন্য কল্যাণ ও সৌভাগ্যের বার্তাবহ সেগুলো দিকেই আহবান করা হত।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ