শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ।। ১৩ চৈত্র ১৪৩২ ।। ৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
‘উদ্দেশ্যহীন মাদরাসা প্রতিষ্ঠা খেদমত নয়, বরং ক্ষতিকর’ আগামীকালও ভর্তি চলবে জামিআ রাব্বানিয়ায় স্ত্রী-দুই সন্তান ও ড্রাইভারসহ সড়কে প্রাণ গেল মুফতি আব্দুল মুমিনের শনিবার থেকে সব বিভাগে ভর্তি নেবে হাটহাজারী মাদরাসা কক্সবাজার সৈকতে ঘুরতে এসে গোসলে নেমে পর্যটকের মৃত্যু যেকোনো মূল্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা করতে হবে: খেলাফত মজলিস কাশ্মীরি অ্যাকটিভিস্ট আসিয়া আন্দ্রাবির শাস্তি: একটি বিশ্লেষণ আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চায় ইরান, রাজি হইনি: ট্রাম্প দাওরায়ে হাদিসে ৭ হাজার ফেলের অপপ্রচারের নেপথ্যে কারা? সাফল্যের দুই বছর পেরিয়ে ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’য় ভর্তি শুরু

বাবা হচ্ছেন আশরাফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashrafulডেস্ক রিপোর্ট : নিষেধাজ্ঞায় ক্রিকেটজীবন শেষ হওয়ার পথে। নেই কোনো সুখবর। কিন্তু ব্যক্তিজীবনে এল খুশির সংবাদ। হ্যাঁ মোহাম্মদ আশরাফুলবাবা হতে চলেছেন। আগামী সেপ্টেম্বরে তার স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান। তথ্যটি নিশ্চিত করেছেন আশরাফুল এবং তার বাবা।

ছেলে নাকি মেয়ে, সেটি আশরাফুল খোলাসা না করলেও তার বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেননি। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নাতিই আসছে!’

বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি, ‘অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

উল্লেখ্য, গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন আশরাফুল। তিনি জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ