শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে কর্মচাঞ্চল্য। আগামী কয়েক দিনেও একাধিক জ্বালানিবাহী জাহাজ বন্দরে ভিড়বে, যা সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি তেল, এলপিজি ও এলএনজি খালাস কার্যক্রম ঘিরে এখন ব্যস্ত সময় পার করছে বন্দর সংশ্লিষ্টরা।

বন্দর সূত্র জানায়, বর্তমানে মালয়েশিয়া থেকে আসা ‘সেন্ট্রাল স্টার’ জাহাজটি ডিওজি/০৫ বার্থে অবস্থান করে মগাস (পেট্রোল) খালাস করছে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ‘এমেই’ জাহাজটি এফএসআরইউ টার্মিনালে এলএনজি খালাস কার্যক্রম চালাচ্ছে। এই দুটি জাহাজের খালাস আজকের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস কারেজ’ ও ‘ডিএল লিলি’ নামের দুটি জাহাজ যথাক্রমে ব্রাভো ও চার্লি পয়েন্টে অবস্থান করছে এবং খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ‘কংটং’ নামের আরও একটি এলএনজি পরিবাহী জাহাজ আজই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আগামী সপ্তাহেও জ্বালানি খালাসের ব্যস্ততা অব্যাহত থাকবে। ১৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ‘পল’ নামের একটি এলপিজিবাহী জাহাজ বন্দরে ভিড়বে। এছাড়া ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল অ্যাঙ্গোলা থেকে ‘লোবিটো’ নামের দুটি বড় এলএনজি কার্গো আসার সম্ভাবনা রয়েছে।

বন্দর সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে জ্বালানিবাহী জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরবে। পাশাপাশি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে এবং জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কমে আসবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ