মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০১৬’র বর্ষসেরা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madrasha_ourislam24আওয়ার ইসলাম ডেস্ক : শিক্ষা সপ্তাহ-২০১৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো মাদরাসাটি এ সম্মান অর্জন করল।

চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এ মাদরাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রপতির হাতে সনদ ও গোল্ড মেডেল লাভ করে।

মাদরাসার পক্ষে অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ সম্মাননা গ্রহণ করেন। ২৯ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সভায় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ প্রমূখ।

চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি মাদরাসার উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, গভর্নিং বডি ও ছাত্র অভিভাবকসহ সবার কাছে দোয়া কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ