রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ, ১২ দিনে ৫ শিশুর মৃত্যু জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত সংসদ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মক্কায় ‘বিনামূল্যে’ চুল কাটিয়েছেন প্রায় ৫ লাখ উমরা যাত্রী রাতে ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা নারায়ণগঞ্জের মারকাযুল উলূম আলইসলামিয়ায় ভর্তি চলছে যাত্রাবাড়ীর ঐতিহাসিক  ছনটেক মহিলা মাদরাসায় ভর্তি শুরু স্পিকারের স্ত্রী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে সংসদে দোয়া ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের দাফন সম্পন্ন গুম-ফাঁসির মঞ্চ পেরিয়ে অনেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল : ডেপুটি স্পিকার

নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের পৈতৃক ভিটা-বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম: মুম্বাই বিস্ফোরণের সন্ধেহভাজন মাস্টারমাইন্ড ও আন্ডারওয়ার্ল্ডের মোস্ট ওয়ান্টেড মাফিয়া দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি। সেই সম্পত্তি এবার নিলামে তোলা হবে বলে জানিয়েছে মোদি সরকার।

জিনিউজ এক প্রতিবেদনে জানায়, আগামী ১০ নভেম্বর দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তির নিলাম অনুষ্ঠিত হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, ১০ নভেম্বর রত্নগিরির খেড় তালুকে নিলাম করা হবে দাউদের সাতটি জমি। এ ছাড়া দাউদের সঙ্গী গ্যাংস্টার ইকবাল মির্চির দুটি ফ্ল্যাটও নিলামে উঠবে। নিলামের জন্য ই-অক্সন, পাবলিক অক্সন ও সিল টেন্ডারও ডাকার কথা রয়েছে।

এদিকে, গতকাল মুম্বাইয়ে ইকবাল মির্চির একটি হোটেল ও দুটি বাংলো ও সাড়ে তিন একর জমি অ্যাটাচ করা হয়েছে। এ ছাড়া মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইকবাল মির্চি ও তার পরিবারের সাতটি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২২.৪২ কোটি রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ