রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু আরো ১৪, শনাক্ত ১২৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৪ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।

আজ (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নতুন ১ হাজার ৬৭৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৭২ জন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ