রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৪ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূল্য যৌক্তিক পর্যায়ে ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই রোববার এনবিআর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাই আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজের জন্য অনুৎপাদনশীল সময় বিবেচনা করে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, চাষীদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহ প্রদান ও ন্যাষ্যা মূল্য নিশ্চিতকরণে সরকার চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ