লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. শাকিল, মাহফুজুল ইসলাম মামুন ও মো. সজল।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার শাকিল সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের বাবুল হোসেনের ছেলে, সজল একই এলাকার হাফিজ উল্যাহর ছেলে ও মামুন ফেনীর দাগনভূঁইয়া উপজেলার ছাদেকপুর এলাকার আবুল খায়েরের ছেলে।
নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামের দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে ফরহাদ আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলà