সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ধর্মপ্রাণ জনতার স্রোত হাটহাজারী অভিমুখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী,
হাটহাজারী প্রতিনিধি>

দেশের কিংবদন্তী আলেম, আল্লামা আহমদ শফীর মরদেহ হাটহাজারী এসে পৌঁছেনি। কিন্তু পুরো দেশের স্রোত এখন হাটহাজারী অভিমুখে। গতরাত থেকেই জামেয়ায় আসতে শুরু করেছে আলেম, ছাত্র ও ধর্মপ্রাণ জনতা। ফজর পর যেন স্রোত শুরু হয় হাটহাজারীতে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, মাদরাসার ক্যাম্পাস, মাঠ, রাস্তা ও আশপাশের এলাকাজুড়ে শুধু সাদা সাদা টুপি-পাঞ্জাবি। হাটহাজারী বাসস্টেশন থেকে মাদরাসামুখি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ বিজিবি ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে মাদরাসা কর্তৃপক্ষ আল্লামা আহমদ শফীকে শেষবারের মতো দেখানোর জন্য মাদরাসার নিচতলা কানজ বিভাগের দরসেগাহে দেখানো হবে বলে জানিয়েছে।

আল্লামা আহমদ শফীর অসিয়ত অনুযায়ী হাটহাজারী মাদরাসার ভেতরে অবস্থিত মাকবারায়ে জামেয়াতে দাফন করার কথা রয়েছে। ইতোমধ্যে কবর খননের কাজও শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু আমীরে হেফাজতের। শেষ বারের মতো এক নজর দেখবে। শেষ বারের মতো বিদায় জানাবে প্রিয় নেতাকে, প্রিয় শিক্ষককে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ