বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন প্রবাসীদের অধিকার সুরক্ষা জাতীয় নিরাপত্তারই অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাইডেনের রানিংমেট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিলেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জো বাইডেন রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস এ ভূমিকায় দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী । অবশ্য কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেছিলেন।

ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের নাম ঘোষণা করায় এক টুইট বার্তায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে তার সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত এবং তাকে আমাদের সর্বাধিনায়ক হওয়ার জন্য যা করতে হবে তা করার জন্য আমি সম্মানিত।

তিনি আরও লিখেছেন, জো বাইডেন মার্কিনিদের একসাথে করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রানিংমেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেয়ার পর সমর্থকদের উদ্দেশে জো বাইডেন বলেছেন, কমলা হ্যারিসকে আমার রানিংমেট হিসেবে বেছে নিয়েছি। আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমরা ডোনাল্ড ট্রাম্পকে হারাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ