সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা ওমরাহ ভিসা নিয়ে ‘বড় সুখবর’ দিলো সৌদি রেসিডেন্সি পারমিটে নতুন নীতি ঘোষণা সৌদির ‘শুনে রাখুন, ফজলুর রহমান ভয় পাবে না, আত্মসমর্পণও করবে না’ একাধিক পদে জনবল নেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রেল পাচ্ছে ভারতের ২০০ ব্রডগেজ কোচ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: পীর সাহেব চরমোনাই

চট্টগ্রাম বন্দরের শেডে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে বন্দরের ৩ নম্বর শেডে আগুন লেগেছে।

আজ (বুধবার) বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে কাজ করছে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ও চট্ট্রগামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি গাড়ি।

ফায়ার সার্ভিস জানায়, ৩ নম্বর শেডে আকস্মিকভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশন থেকে ৭টি গাড়ি পাঠানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে এখনও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ