রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রিয় ছাত্র ভাই! শিক্ষাবর্ষের শুরুতে আপনার খেদমতে দুটি কথা  প্রথম সরকারি সফরে সৌদি আরবে গেলেন ধর্মমন্ত্রী যুদ্ধ বন্ধে একসঙ্গে বসছে চার মুসলিম দেশ কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন

চরম ধৃষ্টতা দেখিয়ে কোরবানি বন্ধের ঘোষণা করল জাপান গার্ডেন সিটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

রাজধানী ঢাকার অন্যতম আবাসিক এলাকা জাপান গার্ডেন মোহাম্মদপুর আবাসিক এলাকায় এবছর কোরবানির পশু ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে জাপান গার্ডেন সিটির কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলা হলেও এটা মানতে পারছেন না এলাকাবাসী। এটা তাদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ বলেও মনে করেন তারা। স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করলে তাতে কোনো সমস্যা নেই, এমনটা বলে আসছেন বিশেষজ্ঞরা।

জাপান গার্ডেন সিটিতে প্রতি বছর প্রায় ৮০০ পশু কোরবানি দেয়া হয়। কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞার কারণে এবছর স্থানীয় বাসিন্দারা কোরবানির ইবাদত পালন করতে পারবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির প্যাডে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোরবানির আয়োজন করতে গিয়ে কসাইসহ নানা ধরনের ৫ হাজারেরও বেশি মানুষ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই আবাসিক এলাকায়। করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময়ে ঝুঁকি বেড়ে যেতে পারে। কারণ আগত অপরিচিত মানুষের মধ্যে কে কোভিড আর কে নন কোভিড তা বুঝার কোনো উপায় থাকবে না।’

তবে আবাসিক এলাকাটির এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন ধর্মপ্রাণ মানুষ। তারা বলছেন, কোরবানি স্রেফ পশু জবাই নয়, মুসলমানদের জন্য এটা একটা ইবাদত। স্বাস্থ্যবিধি মেনে যেখানে সারাদেশেই কোরবানি হবে, সেখানে জাপান গার্ডেন সিটির আলাদা সিদ্ধান্ত নেয়ার কতটুকু যৌক্তিকতা আছে? আমরা মনে করছি এটা চরম ধৃষ্টতা এবং আমাদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ