রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল ইটভাটা শ্রমিকের লাশ প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি বাসে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত, ঈদযাত্রা স্বস্তির ছিল: সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি বাড়ছে পড়ুয়া সংখ্যা, কর্মসংস্থান নিয়ে কী ভাবছে কওমি কর্তৃপক্ষ? দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান নূরুল উলূম কুরিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা

সৌদি আরবে বিনামূল্যে ইকামার মেয়াদ ৩ মাস বাড়ানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ তিনমাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

জানা গেছে, প্রবাসীসহ সৌদিতে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও ইকামার মেয়াদ কোনও ধরনের খরচ ছাড়াই তিনমাস বাড়ানো হবে।

ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি রাজ্যে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল, কিন্তু লকডাউনের সময় তারা সেটি ব্যবহার করতে পারেননি, তারাও বিনামূল্যে তিনমাসের ইকামা সুবিধা পাবেন। এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে রাজ্যের বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো ফিরতে পারছেন না তারাও সৌদি বাদশাহর নির্দেশে এ ইকামা সুবিধা পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি প্রশমনে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ