বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে ঢুকে ছুরিকাঘাত, যুবক আটক চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায় ভর্তি শুরু শনিবার যুদ্ধ বন্ধে ৫টি কড়া শর্ত দিলো ইরান বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই সোনারগাঁওয়ের জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ ভর্তি চলছে বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক আল হাইয়াতুল উলিয়া এবারও সাফল্যের শীর্ষে ঢালকানগর মাদরাসা 

'বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মৃত্যুতে পুরো জাতি মর্মাহত ও শোকাহত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা নদীতে মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা এম ভি মর্নিং বার্ড নামের একটি শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে বহু যাত্রীর মৃত্যুতে পুরো জাতি মর্মাহত ও শোকাহত। এ ঘটনায় যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে তা সহ্য করার নয়। লঞ্চ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ লঞ্চডুবিতে নিহতের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্তপরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ লঞ্চ দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ