শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ-এর ইন্তেকালে বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ-এর মৃত্যুতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা ব্যক্ত করেন।

শোক বানীতে তারা বলেন, তিনি একজন কওমীবান্ধব, ধর্মপ্রাণ, দ্বীনদরদী ও ইসলামী শিক্ষা অনুরাগী ছিলেন। তার মৃতুত্যে দেশ একজন জাতীয় ব্যক্তিকে হারালো। যা পূরণ হওয়ার নয়।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে এক দুআর মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মাওলানা সফিউল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মনিরুজ্জামান, বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ যুবায়ের ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবূ ইউসুফ প্রমুখ।

তারা মহান আল্লাহর নিকট শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ-এর রূহের মাগফেরাত এবং তার পরিবারের সদস্যদের ধৈর্যধারণের ক্ষমতা দানের জন্য মহান আল্লাহর নিকট তওফীক কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ