বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

'করোনা দুর্যোগের মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি অমানবিক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহাদুর্যোগের মধ্যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি অত্যন্ত অমানবিক বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। আজ শনিবার বিকেল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত তিন-চার মাস যাবৎ লকডাউনের কারণে সাধারণ মানুষ যখন নিদারুণ অভাবে কাটাচ্ছে তখন বাস-মিনি বাসের ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এ ছাড়া এ লকডাউনের মধ্যেই ঢাকা ওয়াসার পানির বিল ২৫ ভাগ বাড়ানো হয়েছে। এ অভাবের মধ্যে পরিবহন ভাড়া বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি জনগণের উপর সরকারের অমানবিক শোষণ ছাড়া আর কিছুই নয়।

‘এদিকে সরকারের ব্যর্থতার কারণে দেশে করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একবার সাধারণ ছুটি দিয়ে উঠিয়ে নিয়ে আবার নতুনভাবে লকডাউনের চিন্তা করা হচ্ছে। কোনরকম সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। দেশের স্বাস্থ্য বিভাগ বিপর্যস্ত হয়ে পরেছে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে।’

খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী।

প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চেীধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, বুরহান উদ্দিন সিদ্দকিী, অধ্যাপক আবু সালমান, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, এবিএম সিরাজুল মামুন, মাওলানা সাঈদ আহমদ, মাস্টার আবদুল মজিদ, মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, অধ্যাপক বজলুর রহমান, মাওলানা আইউব আলী, মাওলানা আজিজুল হক, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক মাওলানা খুরশীদ আলম, এম সদরুজ্জামান খান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, এম মোর্শেদ, মুফতি সিহাবুদ্দিন, মুফতি সাইয়্যেদুর রহামন, মাওলানা কাজী আসাদউল্লাহ, মাওলানা আবদুল হাই প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ