মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা

বরিশালে আরও ৫৮ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

আক্রান্তদের মধ্যে শুধু বরিশাল জেলায় ৪৯ জন আক্রান্ত হয়েছেন। বাকি ৯ জনের মধ্য পটুয়াখালীতে ৪ জন, পিরোজপুরে ৩ জন এবং ভোলা ও ঝালকাঠি জেলায় একজন করে দুইজন।

শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

তিনি জানান, নতুন ৫৮ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ২৭৯ জন, পিরোজপুরে ৬৬ জন, বরগুনায় ৬৪ জন, পটুয়াখালীতে ৫৮ জন, ভোলায় ৪৩ জন ও ঝালকাঠিতে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শ্যামল কৃষ্ণ মন্ডল আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের ১০ উপজেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ভোলার লালমোহন উপজেলা, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া ও নলছিটি উপজেলা, পিরোজপুরে নাজিরপুর উপজেলা, পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা, বরগুনা জেলার আমতলী ও বেতাগী উপজেলা এবং বরিশালের মুলাদী উপজেলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ