রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
কাল থেকে পুনরায় শুরু হচ্ছে জাতীয় সংসদের চলমান অধিবেশন দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের ভোটার নিবন্ধন ফরম নিয়ে ইসির জরুরি নির্দেশনা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন সংসদীয় কার্যক্রমে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ নারায়ণগঞ্জে নতুন করে কোনো মাফিয়া যেন তৈরি না হয়: নাহিদ ইসলাম

ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। জনতার বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটির বড় শহরগুলো।

রাজধানী বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ার মত বড় শহরগুলোতে হাজার হাজার ইরাকি সামবেশ ও বিক্ষোভ করছে। নবনিযুক্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ আলাউয়ি বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় তারা।

কয়েকদিন বন্ধ থাকার পর রবিবার বিকেলে নতুন করে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতিবাজ ও অসৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করতে হবে। এছাড়া আন্দোলনকারীদের ওপর সম্প্রতি প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের সমর্থকদের হামলারও নিন্দা জানায় তারা।

প্রসঙ্গত,কয়েক মাস ধরে চলমান বিক্ষোভে ইরাকে নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ