শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে’

অমিত-আরেফিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট শিক্ষাথী আবরার ফাহাদ হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অমিত সাহা ও শামসুল আরেফিন রাফাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার অমিত সাহার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। আর গত ১৫ অক্টোবর রাফাতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ