বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা, প্রথম লাহোর  আসামে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মুসলিমরা আলেম-ওলামাদের সমর্থনেই সরকার ক্ষমতায় এসেছে: হুইপ দুলু জমিয়ত নেতা ফেরদাউসের ওপর হামলা, অভিযোগের তির ছাত্রদলের দিকে মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড তওবা করে আল্লাহর পথে ফেরাই মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: আজহার মাদানী আপনি কি জানেন, পবিত্র কোরআনে আপনারও আলোচনা রয়েছে? ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান  বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

সিলেটের শিশু নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের শিশু মোজাম্মেল হোসেন নাঈম (১১) হত্যায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই গ্রামের মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি-ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)। এ মামলার অপর এক আসামি জুনেদ হোসেন খালাস পেয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম এহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, লিটল স্টার কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হোসেন নাঈমকে ২০১১ সালের ১৪ আগস্ট রাতে বাড়ি থেকে অপহরণ করে হত্যা করা হয়। নাঈম দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের আবদুল হকের ছেলে।

পর দিন মরদেহ বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ২০ আগস্ট নাঈমের বাবা আব্দুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী)-এর ৭/৩০ ধারায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১১ সালের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এ মামলার রায় ঘোষণা করা হল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ