শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বেফাকের অধীনে ইফতার পরীক্ষা: আদৌ কী সম্ভব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মদ শরীফ মালিক

উপমহাদেশে পৃথকভাবে তাখাসসুস ফিল ইফতা (উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগ) এর সূচনা হয় ঊনবিংশ শতাব্দির মাঝামাঝির দিকে। এর আগে এ বিষয়টি পৃথকভাবে ছিল না; বরং তা দরসিয়াতের মধ্যেই সন্নিবেশিত ছিল।

আকাবিরে দেওবন্দের মধ্যে যাদের আমরা ফকিহ হিসাবে অনুসরণ করি তারাও দরসিয়াতে সীমাবদ্ধ থেকেই ফকিহ হয়েছেন। সময়ের আবর্তনে ব্যস্তময় জীবনে দরসিয়াতে সীমাবদ্ধ থেকে বিশেষ দিকগুলোতে ছাত্ররা পাকাপোক্ত হচ্ছিল না দেখে আকাবিরে দেওবন্দ মানবীয় সবচে গুরুত্বপূর্ণ বিষয় তথা ‘ফিকাহ’কে বিশেষ মর্যাদা দিয়ে তা পৃথকভাবে অধ্যয়নের ব্যবস্থা করেন।

তখন থেকেই তাখাসসুসের ধারাবাহিকতার সূচনা হয়। আস্তে আস্তে এ ধারাবাহিকতা বাংলাদেশেও শুরু হয়।

একুশে বইমেলার সব বই দেখতে ও কিনতে ক্লিক করুন

বর্তমান বাংলাদেশে সাধারণত তিন ধরনের ইফতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১. দারুল উলুম দেওবন্দের আদলে ইফতা বিভাগ। ২. পাকিস্তানের আদলে দারুল ইফতা ওয়াল ইরশাদ। ৩. সৌদি আরবের কুল্লিয়ার আদলে কিসমুদ্দাওয়াহ ওয়াল ইরশাদ।

দারুল উলুম দেওবন্দের ইফতা কোর্স এক বছরের। দারুল উলুম করাচিসহ পাকিস্তানের স্বনামধন্য দারুল ইফতা ওয়াল ইরশাদের মেয়াদকাল তিন বছর, তন্মধ্যে দুই বছর বাধ্যতামূলক ও এক বছর ঐচ্ছিক।

সৌদি আরাবিয়ার কুল্লিয়ার মেয়াদ চার বছর। প্রত্যেকের মানহাজ (সিলেবাস) ভিন্ন ভিন্ন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় সব দারুল ইফতা ও মাঠ-ময়দান সার্ভে করে প্রমাণিত হলো, এক বছরের তুলনায় দুই বছরের কোর্সেই ছাত্ররা বেশি উপকৃত হচ্ছে।

অনেকে বলছেন, এক বছরে এ গুরুত্বপূর্ণ বিষয় রপ্ত করা দূরহ ব্যাপার। সিলেবাসের দিক থেকে কারো কারো মতে দারুল উলুম দেওবন্দের সিলেবাসই মাননীয়। আবার অনেকেই বলছেন, দারুল উলুম করাচি বা পাকিস্তানের সিলেবাসই আধুনিকায়নসমৃদ্ধ ও অধিকতর ফলপ্রসু।

আবার অনেকেই সৌদি আরবের মানহাজকে উপকারী মনে করছেন।

তাছাড়াও প্রতিটি দারুল ইফতাতেই আমাদের দেশের ভাবধারা, ছাত্রদের মেধা ও জাতীয় চাহিদার প্রতি খেয়াল করত উল্লিখিত তিন মডেলের মানহাজেই সংযোজন-বিয়োজন করা হয়েছে।

এখন প্রশ্ন হলো, বেফাকের দশম কাউন্সিলে ইফতা বিভাগের সমাপনী পরীক্ষা বোর্ডের আওতায় নেয়ার সুপারিশ আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তা কীভাবে সম্ভব! মডেল তো তিনটা, মানহাজ (সিলেবাস) তো বে-শুমার।

তাহলে বেফাক কাকে মডেল হিসাবে ধরবে কাকে ছাড়বে? কার মানহাজকে ফলো করবে আর কারটা উপেক্ষা করবে? না-কি সবগুলোর আদলে নতুন মানহাজ বানাà