মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান পুরোনো ব্রিজ ভেঙে বাড়িতে নিলেন চেয়ারম্যান পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার এপস্টেইন ফাইলে পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারা দেখে ফেললাম বেসরকারি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল

কারী উবায়দুল্লাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qari_ubaidullahআওয়ার ইসলাম: খ্যাতিমান কারী, চকবাজার শাহী মসজিদের সাবেক খতীব মুহাম্মদ উবায়দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সূত্র মতে তিনি মঙ্গলবার সন্ধ্যার পর কামরাঙ্গির চড়ের বাসায় ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন।

বুধবার (২১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় ঈদগাহে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে জন্ম এই মণীষীর। জামিআ কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসায় থেকে ১৯৬২ সালে দাওরায়ে হাদিস শেষ করেন। শিক্ষা সমাপনী শেষে লালবাগ মাদরাসায় শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেন। আর এ বছরেই রেডিওতে প্রথম মধুর সুরের ঝংকার তোলেন। তার খ্যাতি ছড়াতে থাকে সর্বত্র।

স্বাধীনতা পরবর্তী ১৯৭৫ সালে বাংলাদেশ বেতারে কুরআনের প্রথম যে সুর বেজে উঠেছিলো তাও এই মণীষীর কণ্ঠেই। পার্লামেন্টের শুরুর অধিবেশন থেকে নবম পার্লামেন্ট পর্যন্ত জাতীয় সংসদকেও কুরআনের তিলাওয়াতে বিমোহিত করে রেখেছিলেন তিনি। এদেশে তার অবদান এমনই যে তা ভোলার নয়।

জীবন সায়াহ্নে ৫আলেম

২০০০ সালে কারী উবায়দুল্লাহ প্রথম হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়ে উঠেন। তারপর ২০০৬ সালে ঢাকার বাইরে এক মাহফিলে যাওয়ার পথে ব্রেন স্ট্রোকের শিকার হন। এ সময় চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। পরে কোলকাতায় চিকিৎসা দেওয়া হলে কিছুটা সুস্থ হয়ে উঠেন।

২০০৮ সাল থেকে পরপর তিনবার ব্রেনস্ট্রোকের শিকার হন। ২০১২ তে সর্বশেষ ব্রেনস্ট্রোকের শিকার হয়ে রাজধানীর কামরাঙ্গীর চড়ের বাসায় অসুস্থ অবস্থায় বিছানাতেই ছিলেন মৃত্যু পর্যন্ত।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ