শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ

ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ প্রতিনিধি

নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও পাঠদান পদ্ধতিকে আরও কার্যকর করার লক্ষ্যে ময়মনসিংহে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের পরিচালনায় ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে আসর পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার তালতলায় অবস্থিত জামিয়া আরাবিয়া মাখজানুল উলুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, কওমি মাদরাসার নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের শিক্ষকবৃন্দের জন্য প্রশিক্ষণটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এতে পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং দীনি শিক্ষাকে আরও ফলপ্রসূ করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী।

প্রশিক্ষক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রভিত্তিক মাকতাব ও ইসলামিক স্কুলের কমন বোর্ডের পরিচালক মুফতি উবায়দুল্লাহ। তিনি বিশ্বখ্যাত দাঈ হাজী আব্দুল ওয়াহহাব (রহ.)-এর দীর্ঘদিনের সান্নিধ্যপ্রাপ্ত শাগরিদ এবং আন্তর্জাতিক অঙ্গনে দীনি শিক্ষার পাঠদান বিষয়ে প্রশিক্ষক হিসেবে পরিচিত।

এ ছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ইংল্যান্ডের বার্মিংহামের হযরত মাওলানা গোলাম রব্বানী, ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহের প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা আমিনুল হক এবং দীনিয়াত বাংলাদেশের ছদর হযরত মাওলানা মো. সালমান।

কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ও বিস্তারিত যোগাযোগের জন্য ০১৭৮৩-৯৩৬২২৪ এবং ০১৩২৫-৮৮৯২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কর্মশালাটির আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর কো-চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী এবং মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ