মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ
প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৩:২৮ দুপুর
নিউজ ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ও দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তি, সমঝোতা স্মারকের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

একই সঙ্গে প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সফর আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তা, আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সফরকালে আজ দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে একান্ত, পরে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক হয় বলে জানান মাহ্দী আমিন। তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, শ্রমবাজার, শিক্ষা, পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। নয়টি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ৩৩ দফার যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

আইও