
|
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৬, ০৮:৪৮ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক যুগের চাহিদানুযায়ী মকতব পরিচালনায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী তাদরীবুল মুআল্লিমীন ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ-২০২৬’। দ্বীনিয়াত স্কুল, মকতব ও ১ ঘণ্টার মকতবের মেহনতি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসরত শিক্ষক প্রশিক্ষণবিষয়ক বিশ্বখ্যাত বই 'তাদরীবুল মুআল্লিমীন'-এর সম্মানিত লেখক মাওলানা গোলাম রাব্বানী। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দ্বীনিয়াত বাংলাদেশের আয়োজনে সাইনবোর্ডে তাদের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই বিশেষ ওয়ার্কশপ। আয়োজকদের দাবি, শিশুশিক্ষা ও প্রতিষ্ঠান পরিচালনার আধুনিক কলাকৌশল শিখতে এবং সময়ের চাহিদানুযায়ী মকতব পরিচালনায় নিজেকে দক্ষ করে তুলতে এই ওয়ার্কশপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। ওয়ার্কশপের বিষয়বস্তু: নিবন্ধন করতে ক্লিক করুন- বিস্তারিত জানতে যোগাযোগ নম্বর: ০১৭১১৬৫২৯৪৬ আইও/ |