নিজস্ব প্রতিবেদক
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের সাম্প্রতিক নির্দেশনা অনুসারে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে মোহাম্মদপুরস্থ আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া ওয়াহিদীয়া মাদরাসা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, শরয়ী সীমার মধ্যে সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশ ও নিরাপত্তা নিয়ে বিস্তা