সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার উদ্যোগে দুই বিভাগে পাঠদান পদ্ধতি নিয়ে কর্মশালা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া আলক্বাওমিয়্যা বাংলাদেশের উদ্যোগে উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের ৮টি জেলা ও রংপুর বিভাগের ৮টিসহ মোট ১৬টি জেলার কয়েক হাজার উলামায়ে কেরামের অংশগ্রহণে 'কওমি মাদরাসার পাঠদান পদ্ধতি কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

১ম কর্মশালাটি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগের প্রাচীন মাদরাসা কাসেমুল উলুম (জামিল মাদরাসা) বগুড়ায় অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার আলেম দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

এতে সভাপতির শুভেচ্ছা বক্তব্য করেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ও জামিল মাদরাসার মুহতামিম, তানযীম বোর্ডের চেয়ারম্যান মুফতি আরশাদ রাহমানী। তিনি সবাইকে এই কর্মশালায় হাজির হওয়ার জন্য মোবারকবাদ জানান। বিশেষ করে কর্মশালার প্রশিক্ষক, বহু ইসলামি গ্রন্থের সুপরিচিত লেখক যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেমায়েত উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। বলেন- আমাদের অনেক দিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ছিল যে, হজরতকে আমাদের তাদরিবে পাবো। আজ আল্লাহ তায়ালা আমাদের দীর্ঘদিনের লালিত সেই আশা পূরণ করেছেন। 

তীব্র গরমেও সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত হাজারো আলেম গভীর মনোযোগ দিয়ে প্রশিক্ষকের মূল্যবান আলোচনা শোনেন। প্রশিক্ষণ শেষে অনেক উলামায়ে কেরাম এই কর্মশালায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য ও সৌভাগ্যবান বোধ করছেন বলে অনুভূতি প্রকাশ করেন। 

দ্বিতীয় কর্মশালাটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রংপুরের জুম্মাপাড়া মাদরাসায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের আটটি জেলার হাজারের বেশি উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। 

কর্মশালা দুটি কওমি মাদরাসার কিতাব বিভাগের উস্তাদদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করে। রাজশাহী ও রংপুর এলাকার মুরব্বি উলামায়ে কেরাম এই ধরনের কর্মশালা ও তাদরিব আয়োজনের সীমাহীন প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রশিক্ষকের কাছে বারবার আয়োজনের আরজি পেশ করে।

প্রশিক্ষণের ব্যবস্থাপনায় আন্তরিক সহযোগিতা করায় আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবকে বোর্ডের চেয়ারম্যান ও শীর্ষ নেতৃত্ব মোবারকবাদ জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ