মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাক্ষাৎ সংসদে পাস হওয়া ‘শরিয়াবিরোধী’ বিল নিয়ে কে কী বললেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নতুন দুই দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নয়াদিল্লির বার্তা আফগানিস্তানে আল-মারকাজুল ইসলামী মেডিকেল টিমের চিকিৎসাসেবা বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ৮ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি অসুস্থ মাওলানা হেদায়েতুল্লাহ হাদীকে দেখতে হাসপাতালে বিকেএম নেতৃবৃন্দ

সাগরে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ