শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

পায়ে হেঁটে হজ করতে যাওয়া আলিফ এখন ভারতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশে বের হওয়া কুমিল্লার যুবক আলিফ মাহমুদ (২৫) যশোরের বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) সকাল ১০টায় তিনি বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে দেশটিতে প্রবেশ করেন।

বেনাপোল স্থলবন্দর আর্মড ব্যাটালিয়ন ক্যাম্পের ইন্সেপেক্টর মনিরুজ্জামান জানান, আলিফ মাহমুদকে বন্দরে পাসপোর্টের কার্যক্রমে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। সে জানিয়েছিল ভারত হয়ে পায়ে হেঁটে হজের উদ্দেশে মক্কা শরীফে যাবেন।

এর আগে, আলিফ মাহমুদ বেনাপোল সীমান্তে পৌঁছালে তাকে এক নজর দেখতে ও সেলফিতে স্মৃতির পাতায় ধরে রাখতে উৎসুক জনতা ভিড় জমায়। মক্কায় পৌঁছাতে তাকে প্রথমে ভারত হয়ে পাকিস্তান পরে ইরান, ইরাক, কুয়েতসহ ৬টি দেশ পাড়ি দিতে হবে।

গত ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা দেয় আলিফ মাহামুদ। এর পর পররাষ্ট মন্ত্রণালয়ের অনুমতি পেতে ৬৪ দিন পার হয়ে যায়। অবশেষে অনুমতি না পেয়ে সৃষ্টিকর্তার ওপর ভরসা নিয়ে বৈধ পাসপোর্ট ভিসায় গত ১৪ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা দিয়ে ১৮ সেপ্টেম্বর রাতে বেনাপোল পৌঁছান।

১৯ সেপ্টেম্বর বেনাপোল বন্দর হয়ে ভারতে ঢুকেন। আগামী ২০২৪ সালে অনুষ্ঠেয় হজ পালনের উদ্দেশ্যে তার এই সফর। ভারতসহ ৬টি দেশের মাটিতে হেঁটে আগামী হজ মৌসুমের আগেই আলিফের মক্কায় পৌঁছানোর ইচ্ছা। তার এই সফরের দূরত্ব ৭ হাজার ৮১০ কিলোমিটারের বেশি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ