মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখায় ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে মাওলানা সৈয়দ আবু সায়েমকে আহ্বায়ক ও মুফতি এনায়েতুল্লাহ আল মুজতাবাকে সদস্যসচিব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত সংগঠনটির উপজেলা শাখার গঠনসভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ হাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফয়েজুদ্দিন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা শাখার সিনিয়র নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান, তাড়াইল উপজেলা শাখার উপদেষ্টা সদস্য মাওলানা ফখরুদ্দিন এবং সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই।

অতিথিরা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, দেশের মানুষের ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষা এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবগঠিত নেতৃত্বের মাধ্যমে তাড়াইল উপজেলায় সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ