সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

 সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহ টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও দায়িত্বশীল অংশ নেন।

জেলা জমিয়তের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী, সহকারী মহাসচিব মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।

জেলা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকির পরিচালনায় সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিতাড়িত করতে জমিয়তের আকাবিরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জমিয়তে উলামায়ে ইসলামের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, যা অন্য কোনো দলের নেই বলে তিনি দাবি করেন।

প্রধান বক্তা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘১৯৭১ সালে আমাদের ভূমিকা ছিল দেশের পক্ষে, ২০২৪ সালেও জমিয়তের ভূমিকা ছিল দেশের পক্ষে।’

 দেশের স্বার্থ বিবেচনায় শুরুতে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে মেনে নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে তিনি জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা করেছেন।
মাওলানা আফেন্দি আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে ইসলাম অবস্থান নেবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ