বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ২০২৭–২০২৮ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কর্মপরিষদের ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর পল্টনের খানা বাসমতী রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমাদ সাকী। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতী শওকত উসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদার।

প্রধান অতিথি নবগঠিত কর্মপরিষদের দায়িত্বশীলদের উদ্দেশে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও সাংগঠনিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি রাষ্ট্র ও সমাজের প্রতি সংগঠনের দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুফতী শওকত উসমান নবগঠিত কর্মপরিষদের সদস্যদের সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি তাদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত কর্মপরিষদের দায়িত্বশীলরা হলেন—সভাপতি মুফতী শওকত উসমান, সহসভাপতি রায়হান উদ্দিন মিনা, সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম গোলাম রাব্বী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম মাঝী, মুহাম্মাদ কাওসার ফরাজী, ইউসুফ নূর হুসাইন, মুহাম্মাদ মহাসিন হাওলাদার, হাফেজ রিদওয়ান আহমাদ, শেখ মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম, মুহাম্মাদ আব্বাস উদ্দিন ও মুফতী নাজমুল হাসান।

এ ছাড়া দফতর সম্পাদক মুহাম্মাদ রায়হানুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, দাওয়াহ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ মিসবাহ, প্রচার সম্পাদক এম. সজীব আহমাদ, প্রকাশনা সম্পাদক ইউসুফ মুন্সী, অর্থ সম্পাদক মুহাম্মাদ সালেহ উদ্দীন, যুব উন্নয়ন সম্পাদক মো. মেহেদী হাসান, কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইসহাক মিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক সাইফুল ইসলাম রাফি, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আশরাফ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফারহাদ হোসাইন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ ইয়াদ আলী এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দীন।

উপসম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম ইকবাল মাহমুদ, মুহাম্মাদ মাহমুদুল হাসান, মো. আবুল হাশেম ও হাফেজ ওমর ফারুক।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ষষ্ঠ নগর যুব সম্মেলনে ২০২৭–২০২৮ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সম্মেলনে মুফতী শওকত উসমানকে সভাপতি, রায়হান উদ্দিন মিনাকে সহসভাপতি এবং কে এম নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ