বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি

স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে নরসিংদীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় টিম।

মঙ্গলবার (৩ নভেম্বর) নরসিংদী জেলার শিবপুর, পলাশ, মাধবদী, নরসিংদী সদর ও শহর শাখার দায়িত্বশীল নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ শেরপুরী প্রমুখ।

মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বাছাই, সাংগঠনিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতারা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

কেন্দ্রীয় নেতারা স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান ও দায়িত্বশীলদের মতামত বিবেচনায় নিয়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ