বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে

দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, দেশের স্বার্থে শুধু তাঁরাই কথা বলছেন, বাকি সব জায়গায় নীরবতা বিরাজ করছে। নির্বাচনে কারচুপি আগে মেনে নেননি, ভবিষ্যতেও মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দেশটির মানসেহরায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, ‘দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, বাকি সব জায়গায় নীরবতা। নির্বাচনে কারচুপি আগে মেনে নিইনি, ভবিষ্যতেও মেনে নেব না।’

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা তাদের উত্থাপিত উদ্বেগ ও আশঙ্কা দূর করার পরিবর্তে উল্টো চরিত্রহননের চেষ্টা করছেন। দেশের স্থিতিশীলতা রক্ষায় জমিয়তে উলামায়ে ইসলামের ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

জেইউআই-এফ প্রধান বলেন, ‘এই দেশ আমাদের। এর প্রতি ভালোবাসা আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। কোনো বহিরাগতকে রাষ্ট্রের ওপর হামলা করতে দেব না।’

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন।

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় রাজনৈতিক নেতা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটি দেশটির ধর্মীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সূত্র: জং নিউজ (পাকিস্তান)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ