নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে আইসিএবি মিটিং রুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
তিনি অধিবেশনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদীসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
আইও/