নিজস্ব প্রতিবেদক
শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জাতীয় শ্রমিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা।
কাউন্সিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, কলকারখানা ও শ্রমিক অধ্যুষিত এলাকায় গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি চলছে। কাউন্সিলের সার্বিক আয়োজন ও অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা নিয়েও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় শ্রমিক কাউন্সিল সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সব দায়িত্বশীল, শ্রমিক, নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।
আইও/