শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পদ্মা ব্যারেজ কবে উদ্বোধন, জানালেন পানিসম্পদমন্ত্রী নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান পরিষ্কার করল পাকিস্তান শিশুসাহিত্যের প্রিয় মুখ আমীরুল ইসলাম আর নেই ‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক

২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য যুব কনভেনশন সফল করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। সংগঠনটির নেতারা বলেছেন, যুব সমাজ ঐক্যবদ্ধ হলে সমাজের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। তাই দেশ ও সমাজের উন্নয়নে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডি সি সি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পরামর্শ পরিষদের ১১তম অধিবেশনে এ আহ্বান জানানো হয়। নগর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আল আমিন বলেন, সমাজের যুবকরা ঐক্যবদ্ধ হলে সমাজের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হয়। এজন্য যুব সমাজকে সমাজ ও দেশের উন্নয়নে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে যুবকদের ঐক্যবদ্ধভাবে দ্বীন বিজয়ের স্বপ্নে উজ্জীবিত করতে হবে।

তিনি আগামী ২৫ সেপ্টেম্বরের যুব কনভেনশন সফল করতে যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা সম্পাদক মাওলানা হাম্মাদ বিন মোশাররফ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি শওকত উসমান, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এইচ এম গোলাম রাব্বি, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হান উদ্দীন মিনা, প্রকাশনা সম্পাদক মাওলানা কবির হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ কাউসার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম মাঝি, আইন ও মানবাধিকার সম্পাদক রায়হানুল ইসলাম রুহিন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ আব্বাস উদ্দিন, মহিলা ও পরিবার সম্পাদক মুহাম্মাদ কাওছার ফরাজী।

এ ছাড়া উপসম্পাদক মোহাম্মদ ইয়াদ আলী, সালেহ উদ্দিন, হাফেজ রিদওয়ান আহমাদসহ পরামর্শ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ