রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের অন্যায়-অত্যাচার, অবিচার ও দুর্নীতি থেকে বিরত থাকার শপথ করিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর সদর বড় মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ শপথ করান।

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কথা দিতে হবে, বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায়-অত্যাচার, অবিচার ও আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দিয়ে কোনো ভাই যেন কষ্ট না পায়—এই শপথ আমাদের নিয়ে যেতে হবে।’

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘আমরা বিগত ১৭ বছর এভাবে দোয়া পড়া তো দূরের কথা, একসঙ্গে বসে কথাও বলতে পারতাম না। আল্লাহ আমাদের একসঙ্গে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা আজ মিছিল-মিটিংয়ের পরিবর্তে দোয়ার আয়োজন করেছি এ কারণে যে, আজ আল্লাহর কাছে চাইব। আল্লাহ চেয়েছেন বলেই আওয়ামী লীগকে সরিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। আল্লাহ আমাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করে দেশে এনেছেন। আপনাদের দোয়ায় ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং আল্লাহর মেহেরবানিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন।’

বর্তমান সরকারের প্রতি জনগণকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, একটি শিশুকে মা-বাবা ডাকতে শেখাতেও সময় দিতে হয়। তেমনি দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদেরও আপনারা একটু সময় দিন। দেশকে স্বাভাবিক করতে একটু সময় লাগবে। বিদ্যুতের ঘাটতি, গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় লাগবে। কারণ আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে ফেলে রেখে গেছে। সেই অবস্থা থেকে উঠে দাঁড়াতে আমাদের সময় দিয়ে আপনারা সহযোগিতা করুন।’

কায়কোবাদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য ভালো কিছু উপহার দেবেন, ইনশাআল্লাহ। সরকারের বিভিন্ন কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ