বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


সহজ সোজা পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

ছোটখাটো ভুল নিয়ে 
করো না দলাদলি। 
কী লাভ পরস্পরে 
করে কান মলামলি।

কাউকে ছোট ভেবে 
বড় হওয়া যায় না 
মনে রেখো গর্দভ 
না ঘুলিয়ে খায় না।

পরচর্চা আর নিন্দা 
নয় যে ভালো কাজ 
মুমিনরা কখনোই 
হয় নাকো বেলাজ। 
 
আমরা তো মুসলিম 
আল্লাহর বান্দা 
সুন্নতি জিন্দেগি 
নেই কোনো ধান্দা।

মানুষকে ক্ষমা করা 
কাজ খুবই মহৎ 
সরলতা বড় গুণ 
সহজ সোজা পথ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ